সালমান_শাহ হ*ত্যা মামলা: খলনায়ক ডন এর জামিন ফের নামঞ্জুর

বিপা চৌধুরী প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক আশরাফুল হক ডন—পর্দায় যিনি বারবার ভিলেনের চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন, এবার বাস্তব জীবনের একটি আলোচিত মামলায় আবারও আদালতের মুখোমুখি।
চিত্রনায়ক সালমান শাহ হ*ত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
ডনের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, সিনেমার প্রয়োজনে ডন ভিলেনের চরিত্রে অভিনয় করেন, বাস্তবে তিনি ভিলেন নন। আইনজীবীর দাবি, তাকে এ মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।

জামিন আবেদনে আসামিপক্ষ সালমান শাহের দুটি সুরতহাল রিপোর্ট, দুটি পোস্টমর্টেম রিপোর্ট, ভিসেরা ও রাসায়নিক রিপোর্টের বিষয় উল্লেখ করে দাবি করে—এসব বিশ্লেষণ করলে সালমান শাহ আ’ত্মহ*ত্যা করেছেন বলে প্রতীয়মান হয়। এ কারণেই ডন জামিন পাওয়ার যোগ্য বলেও দাবি করা হয়।

এর আগে রিমান্ড শেষে গত ৯ সেপ্টেম্বর ডনকে কারাগারে পাঠানো হয়। এরও আগে তার জামিন আবেদন নাকচ করেছিলেন আদালত।

গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সালমান শাহ হ*ত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল বলে জানা যায়।

সালমান শাহের মৃ’ত্যু’র রহস্য ঘিরে দীর্ঘদিনের আলোচনা, নানা প্রশ্ন ও আইনি প্রক্রিয়া—সবকিছুর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ডনের নাম।

সময়ের পর্দায় কত চরিত্রই না আসে-যায়, কিন্তু কিছু ঘটনা থেকে যায় মানুষের মনে…
সালমান শাহকে ঘিরে সেই অধ্যায় যেন আজও শেষ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *