বিপা চৌধুরী -প্রতিবেদক
ঢাকায় সিনেমার নন্দিত অভিনেত্রী পূর্ণিমা। বিশেষ করে রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, ভালবাসার লাল গোলাপ , শোভা সহ বেশকিছু সিনেমায় তার অভিনয় এখনো দর্শকদের কাছে জনপ্রিয় ।
অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশন সেন্স বরাবরই মুগ্ধ করে ভক্তদের। শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া কিংবা আধুনিক সাজ যেভাবেই হাজীর হন তার উপস্থিতি যেন আলাদা করে নজর কাড়ে। এবারও তার ব্যতিক্রম হলো না।
জামদানি শাড়িতে নিজেকে সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন পূর্ণিমা। ছবিতে তাকে দেখা গেছে একেবারে বাঙালি নারীর চিরচেনা সাজে। পরনে জামদানি, আর মাথার খোপায় ফুলের মালায় তার সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা ও আভিজাত্যের মিশেল।
ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, জামদানির আবহাওয়া আর কখনো পুরনো না হওয়া সৌন্দর্য। এই ছোট্ট বাককেই যেন নিজের সাজের অনুভূতিটা প্রকাশ করেছেন অভিনেত্রী।
পূর্ণিমার এই সাজে চোখে পড়ার মত ছিল তার স্বাভাবিক সৌন্দর্য। অতিরিক্ত চাকচিক্যের বদলে জামদানির ঐতিহ্য আর খোপায় ফুলের মালার সরল সৌন্দর্যকেই প্রাধান্য দিয়েছেন তিনি। ফলে পুরো লুকটিতে তৈরি হয়েছে এক ধরনের মায়াবী ও নান্দনিক আবহ।
তার প্রকাশ করা ছবিগুলো দেখে ভক্তদের অনেকেই মুগ্ধ হয়েছেন বাঙালি ঐতিহ্যের সঙ্গে নিজের সৌন্দর্যকে মিলিয়ে পূর্ণিমার এই উপস্থিতি যেন মনে করিয়ে দিলো, ফ্যাশন বদলালেও জামদানির আবেদন কখনো পুরনো হওয়ার নয়।












Leave a Reply