বিপা চৌধুরী প্রতিবেদক
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের দীর্ঘ ক্যারিয়ার ও দর্শকদের ভালবাসা নিয়ে কথা বলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
তিনি বলেন, আসলে বছর কি কারেন্টের গতিতে চলে যায় সেদিন শুনলাম ২৫ বছর শুনে অবাক হয়েছিলাম । আসলে অনেক ভালোবাসার মধ্যে থাকলে সময়টা আর বোঝা যায় না।
দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে শক্তি করে এবার বিশ্বজুড়ে বাংলা সিনেমার অবস্থান আরো শক্ত করার স্বপ্ন দেখছেন এই অভিনেতা।
শাকিব খান বলেন, ২৭ বছরে এত ভালবাসা পেয়েছি যে আমার মাঝে মাঝে মনে হয় আমাকে আরো অনেক ভালো কাজ করতে হবে। গ্লোবালি আরো অনেক বড় জায়গায় যেতে হবে, শুধুমাত্র তাদের জন্য যারা আমাকে ভালোবেসে অন্ধের মত সিনেমা দেখতে চায়।
দর্শকদের এই ভালোবাসাকে নিজের এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে দেখছেন শাকিব খান। তার মতে, বাংলাদেশের সিনেমা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়ার যে যাত্রা শুরু হয়েছে , তা আরো বিস্তৃত করতে হবে।
বাংলা সিনেমা কে আন্তর্জাতিক পর্যায়ে আরও দৃশ্যমান করার স্বপ্নের কথাও তুলে ধরেন ঢালিউড কিং। তিনি বলেন, আমি সব সময় বলতাম, পৃথিবীর সব বড় বড় ইন্ডাস্ট্রির সিনেমার পোস্টারের সঙ্গে মাল্টিপ্লেক্সে অফিসিয়ালি আমাদের বাংলা সিনেমার পোস্টারও দেখতে চাই।
শাকিব খানের মতে, এখন ভালো সিনেমা মুক্তি পেলে শুধু বাংলাদেশ কিংবা আশেপাশের দেশের সেল রিপোর্ট এই সীমাবদ্ধ থাকতে হয় না । উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, এবং ইউরোপের ইতালি ও ফ্রান্সের মতো দেশ থেকেও প্রবাসী দর্শকদের হলে গিয়ে সিনেমা দেখার খবর পাওয়া যাচ্ছে। তার কাছে এই সাফল্য দর্শকদের ভালোবাসারই বহিঃপ্রকাশ।












Leave a Reply