বিপা চৌধুরী প্রতিবেদক
রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘ সেরা রাধুনীর নতুন সিজনে এবার বিচারকের আসনে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।
এর আগে অনুষ্ঠানটির একাধিক সিজনে বিচারকের দায়িত্ব পালন করছেন চিত্র নায়িকা পূর্ণিমা। তবে নবম সিজনে তার জায়গায় দেখা যাবে জয়া আহসানকে।
এক ভিডিও বার্তায় জয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। রিয়েলিটি শো তে বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্না বিষয়ক কোনো অনুষ্ঠানে এবারই প্রথম বিচারক হিসেবে দেখা যাবে তাকে ।
ভিডিও বার্তায় জয়া আহসান বলেন, কুকিং রিয়েলিটি শো সেটা রাধুনীর সিজন ৯ – এ বিচারক হিসেবে আমি থাকছি। যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা স্বপ্ন দেখেন, তাদের জন্য এই আয়োজন। ২০ বছর ধরে এমন অনেক রাধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাধুনী। সেই রাধুনীদের সঙ্গে শিগ্রই দেখা করছে সেরা রাধুনীর মঞ্চে।
এবারের আসরে জয়া আহসানের সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। ইতিমধ্যে শুরু হয়েছে ‘ সেরা রাধুনী ‘ সিজন ৯ – এর নিবন্ধন প্রক্রিয়া। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা পুরস্কার। অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙ্গা টেলিভিশনে।












Leave a Reply