বিপা চৌধুরী প্রতিবেদক
মোটরসাইকেল দুর্ঘটনা শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার ১৮ই জুন বিকেল সাড়ে চারটায় এ তথ্য নিজেই জানিয়েছেন অভিনেতা।
এদিন সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড একাউন্ট থেকে নিজের আহত অবস্থায় একটি ছবি পোস্ট করেন জোভান। সেখানে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার বিষয়টি জানিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন। একই সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার পরামর্শ দেন।
জোভান তার পোস্টে লিখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক এক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু ঘটনা টি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।
তিনি আরো লিখেন, রাস্তায় আমরা অনেক সময় ভাবি আর একটু স্পিডে গেলে কি হবে? বাহ আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন কিভাবে কার সঙ্গে ঘটবে তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।
অভিনেতা লিখেছেন, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন, কারন আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্য একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অভিনেতার এই পোস্টে তার ভক্ত অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তার সুস্থতা কামনা করেন।












Leave a Reply